শিরোনাম
নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ৫

আপডেট: November 23, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গোপালগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ব্রাজিলের পাঁচ সমর্থক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল মঙ্গলবার আর্জেন্টিনা ও সৌদি আরব খেলার পর রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, আর্জেন্টিনা-সৌদি আরবের খেলা শেষে গোপালগঞ্জ সদরের নবীনবাগ মার্কাস মহল্লায় সন্ধ্যায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয় এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিলের পাঁচ সমর্থক আহত হয়।

আহতদের মধ্যে মার্কাস মহল্লার বিপ্লব জমাদারের ছেলে সুব্রত জমাদার এবং অরুণ জমাদারের ছেলে আশিক জমাদারকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানায় আজ বুধবার একটি মামলা দায়ের করা হয়েছে।গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, রাতে আহত অবস্থায় দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা চলছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network