আড়িয়াল খাঁ নদে বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট: January 2, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে বস্তাবন্দি অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাবলাতলা এলাকায় আড়িয়াল নদেরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ভোরে আড়িয়াল খাঁ নদের পাড়ে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থালে গিয়ে বস্তা কেটে লাশটি উদ্ধার করে। এ সময় বস্তার ভেতরে কয়েকটি ইট টুকরো পাওয়া যায়।

স্থানীয়দের ধারণা, লাশটি যেন ভেসে উঠতে না পারে তাই হয়তো বস্তার ভেতরে ইটের ব্যবহার করা হয়েছে। এদিকে, লাশটি দেখতে সকাল থেকে নদের পাড়ে ভিড় জমায় উৎসুক জনতা।শিবচর থানার ওসি সুব্রত গোলদার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে, পুলিশ ঐ কিশোরীর পরিচয় শনাক্তে কাজ করছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network