ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধে মামাকে পানিতে চুবিয়ে হত্যা

আপডেট: October 23, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: পিরোজপুরের ইন্দুরকানীতে জমি নিয়ে মামলার বিরোধে মামাকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। আজ রোববার সকাল ৯টায় উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়ানের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত খালেক হাওলাদার (৭০) বালিপাড়া ইউনিয়ানের ঢেপসাবুনিয়া গ্রামের বাসিন্দা। ভাগ্নে মনজুরুল আকন (৩৫) সদর ইউনিয়ানে ভবানীপুর গ্রামের আ. সত্তার আকনের ছেলে।

নিহত খালেকের ভাইপো বাচ্ছু হাওলাদার জানায়, জমিজমা সংক্রান্ত বিষয়ে মনজুরুলের সঙ্গে মামা খালেকের আদালতে মামলা চলে আসছিল। এর জেরেই সকালে বাসা থেকে ডেকে নিয়ে মনজুরুল তার বাড়ির সামনে পুকুরের পানিতে চুবিয়ে মামাকে হত্যা করে। খালেক অবসরপ্রাপ্ত একজন পশু চিকিৎসক ছিলেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, ঘটনার সঙ্গে জড়িত মনজুরুলকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network