শিরোনাম
বাকেরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ১১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব

ইমনের অবিশ্বাস্য সেঞ্চুরিতে রানের পাহাড় ডিঙিয়ে রেকর্ড জয় পেল বরিশাল

আপডেট: December 8, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

পারভেজ হোসেন ইমনের অবিশ্বাস্য সেঞ্চুরিতে রাজশাহীর বিপক্ষে ২২১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটের রেকর্ড জয় পেল বরিশাল। এই জয়ে মাত্র  ৪২ বলে ৯টি চার ও সাত ছক্কায় অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন বরিশালের তরুণ ব্যাটসম্যান ইমন। তার আগে ৩৭ বলে ৫৩ রান করে আউট হন অধিনায়ক তামিম ইকবাল। ১৫ বলে ২৭ রান করে ফেরেন ওপেনার সাইফ হাসান। আর ১৬ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন আফিফ হোসেন।

তবে ইমনের সেঞ্চুরিতে বিফলে গেলে নাজমুল হোসেন শান্তর শতরানের ইনিংসটি। শান্ত সেঞ্চুরি (১০৯) আর আনিসুল ইসলাম ইমনের (৬৯) ফিফটিতে ৭ উইকেটে ২২০ রানের পাহাড় গড়ে রাজশাহী। টার্গেট তাড়া করতে নেমে ১১ বল আগেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে বরিশাল।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ১৫তম ম্যাচে বরিশালের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ঝড় তুলেন শান্ত-ইমন। উদ্বোধনীতে ১২.২ ওভার খেলে টুর্নামেন্টের রেকর্ড ১৩১ রানের জুটি গড়েন তারা। ৩৯ বলে সাত চার ও তিন ছক্কায় ৬৯ রান করে ফেরেন আনিসুল ইসলাম ইমন।

এরপর রনি তালুকদারের সঙ্গে ফের ৪৯ রানের জুটি গড়েন শান্ত। ১২ বলে ১৮ রান করে ফেরেন রনি। গোল্ডেন ডাক পান মাহদি হাসান।

ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে হ্যাটট্রিক করেন কামরুল ইসলাম রাব্বি। তার করা ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন ৯ বলে ১২ রান করা নুরুল হাসান সোহান। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে শেষ ওভারে সাজঘরে ফেরার আগে ৫৫ বলে ৪টি চার ও দৃষ্টি নন্দন ১১ ছক্কায় ১০৯ রান করেন রাজশাহীর অধিনায়ক শান্ত। ওভারের তৃতীয় বলে কামরুল ইসলাম রাব্বির শিকার ফরহাদ রেজা। আর পঞ্চম বলে সাইফউদ্দিনের উইকেট তুলে নেন তিনি।

প্রথম তিন ওভারে ৩৯ রান খরচ করে সাফল্যহীন বরিশালের পেসার কামুরুল ইসলাম রাব্বি শেষ ওভারে ১০ রান দিয়ে হ্যাটট্রিকসহ শিকার করেন ৪ উইকেট। এছাড়া দুই উইকেট নেন সুমন খান।

সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী: ২০ ওভারে ২২০/৭ (নাজমুল হোসেন শান্ত ১০৯, আনিসুল ইসলাম ৬৯; কামরুল ইসলাম ৪/৪৯)।

বরিশাল: ১৮.১ ওভারে ২২১/২ (পারভেজ হোসেন ইমন ১০০*, তামিম ইকবাল ৫৩, সাইফ হাসান ২৭, আফিফ হোসেন ২৬*)।
ফল: বরিশাল ৮ উইকেটে জয়ী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network