শিরোনাম
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭

ইলিশ শিকারে গিয়ে লাশ হয়ে ফিরলেন বরগুনার সুজন

আপডেট: November 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি::সোমবার রাতে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউপির গোড়া পদ্মা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সুজন বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউপির পোটকাখালী গ্রামের আক্কাস মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানাধীন স্থানীয় বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোয়াজ্জেম।

তিনি বলেন, শনিবার রাতে ট্রলারে ১৫ জন জেলে বঙ্গোপসাগরে ইলিশ শিকারে রওনা দেন। কিন্তু পথে ওই ট্রলার থেকে পড়ে সুজন নামে এক জেলে নিখোঁজ হন। নিখোঁজের তিন দিন পর সোমবার রাতে নলটোনা ইউপির গোড়া পদ্মা এলাকায় সুজনের লাশ ভাসতে দেখে ৯৯৯-এ ফোন দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে জেলে সুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network