ঈদুল আজহার ত্যাগের চেতনায় কাজ করতে আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট: June 16, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহা উপলক্ষে রোববার এক ভিডিও বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানান- পিআইডি

আপডেট নিউজ ডেস্ক:: ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (১৬ জুন) দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। সোমবার (১৭ জুন) বাংলাদেশে উদযাপন করা হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এক বছর পর আবারো আমাদের জীবনে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আমি আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।’

তিনি বলেন, ‘আসুন ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা সকলে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি।’সরকারপ্রধান বলেন, ‘পবিত্র ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network