শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ঈদে বাড়ি ফেরার পথে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত

আপডেট: March 30, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহে ঈদ করতে বাড়ি ফেরার পথে বাসচাপায় একই পরিবারের চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন। ‍রবিবার (৩০ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চন্দ্রপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুই জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, গৌরীপুরের দুর্বারচরের মোসাম্মৎ কুলসুমা বেগম (৯৫), তার মেয়ে মোসাম্মৎ দিলরুবা (৪০) এবং দিলরুবার মেয়ে প্রীতি (৭) ও রীতি (১৪)। তারা নগরীর নাটক ঘরলেন এলাকার ভাড়া থাকতেন।

দুর্ঘটনায় দিলরুবার মেয়ে মাহি (১৬) ও ভাতিজী শ্যামলী (২০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজহারুল আনোয়ার বলেন, “অটোরিকশাকে বাসচাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা ময়মনসিংহ শহরে বসবাস করতেন। তারা ঈদ করার জন্য অটোরিকশা করে গ্রামের বাড়ি ফিরছিলেন। বাস চালককে গ্রেপ্তারে চেষ্টা চলছে।”পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে চন্দ্রপাড়া এলাকায় গৌরীপুরগামী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় বাস। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হন তিন জন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network