উজিরপুরে জাকের পার্টি বরিশাল জেলার সাংগঠনিক সভা

আপডেট: September 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক।।  আসন্ন ৭ই সফর, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে আজ ১১সেপ্টেম্বর রোজঃশুক্রবার,জাকের পার্টি উজিরপুর সাংগঠনিক পূর্ব উপজেলার উদ্যোগে এক সাংগঠনিক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন,জাকের পার্টি বরিশাল বিভাগীয় পরিষদের সম্মানিত সহ-সভাপতি জনাব ইঞ্জিঃ আব্দুল মালেক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাকের পার্টি বরিশাল সাংগঠনিক পূর্ব জেলার সাধারন সম্পাদক, জনাব মোস্তফা কামাল মন্টু সিকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন, জাকের পার্টি যুব ওলামাফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় পরিষদের সভাপতি, মাওলানা আরিফুল ইসলাম হেদায়েত,উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব সেচ্ছাসেবক ফ্রন্ট বরিশাল বিভাগীয় পরিষদের সভাপতি, জনাব নাজমুল হক মুন্না।সেচ্ছাসেবক ফ্রন্ট উজিরপুর উপজেলা শাখার সভাপতি, ইউসুফ আলি সরদার,ছাত্রফ্রন্ট বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান রাতুল,ছাত্রফ্রন্ট উজিরপুর উপজেলার সহ-সভাপতি তুহিন মাহমুদ।

উজিরপুর উপজেলা পূর্ব এর সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় জাকের পার্টি,শিকারপুর, বরাকোঠা ও উজিরপুর পৌরসভার কমিটি পুনর্গঠিত করা হয় এবং আসন্ন ৭ই সফর বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের পবিত্র ফাতেহা শরীফ সফল ভাবে উৎযাপন করার লক্ষে বিশেষ আলোচনা করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network