শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

উজিরপুরে শিশু ধর্ষনের ঘটনায় মামলা দায়ের

আপডেট: June 5, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

স্টাফ রিপোর্টার,।। বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের জল্লা গ্রামে শিশু ধর্ষনের ঘটনায় শুক্রবার উজিরপুর মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। ধর্ষিত শিশুর মা বাদি হয়ে এ মামলা দায়ের করেন। ধর্ষক আয়নাল হক হাওলাদার উজিরপুর জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিৎ বাড়ৈ হত্যাসহ একাধিক ধর্ষন মামলার এজাহার নামীয় আসামি।
এজাহার সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের জল্লা গ্রামের আয়নাল হক হাওলাদার (৬০) একা বাড়িতে বাস করেন। গত শনিবার একই গ্রামের প্রতিবেশী দিন মজুরের কণ্যা ও ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে (১২) কথা শোনার জন্য নিজ ঘরে ডেকে নিয়ে আসেন। দুপুর ১টার দিকে আয়নাল হক হাওলাদার জোর পূর্বক শিশুকে ধর্ষন করে। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানান। ঘটনাটি জানাজানি হলে ধর্ষক আয়নাল হক হাওলাদার গ্রাম ছেড়ে পালিয়ে যায়। ধর্ষিতার একাধিক স্বজন জানান, আত্ম সম্মানের ভয়ে শিশু ধর্ষিত হওয়ার বিষয়টি গোপন রাখে পরিবার। কিন্তু এলাকাবাসি উজিরপুর থানাকে অবহিত করলে গতকাল শুক্রবার বিকেলে পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় ধর্ষিত শিশুর মা বাদি হয়ে ধর্ষক আয়নাল হক হাওলাদারকে আসামি করে উজিরপুর মডেল থানায় শুক্রবার বিকেলে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। পুলিশ ধর্ষিতা উদ্ধার করে ডাক্তারী পরীক্ষায় প্রেরনের প্রস্তুতি নিচ্ছে। ধর্ষক আয়নাল হক হাওলাদারের বিরুদ্ধে উজিরপুর থানায় জল্লা ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিৎ বাড়ৈ হত্যাসহ একাধিক ধর্ষন মামলা রয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network