শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

উথলী ডিগ্রি কলেজে বিতর্ক প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আপডেট: September 8, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

পুরস্কার গ্রহণ করছেন বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী দল » আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ডিগ্রি কলেজে বিতর্ক প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার সময় কলেজের হলরুমে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। ‘ইন্টারনেটের ব্যাপক বিস্তার নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ’ বিষয়ের পক্ষে অবস্থান নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাদশ শ্রেণির দল। বিপক্ষ দল ছিলো দ্বাদশ শ্রেণি৷ যুক্তি-তর্ক ও তথ্য উপস্থাপন শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল জয়লাভ করে। পরে অত্র কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণের পর ২০২২ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মান্নান পিল্টু, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক মো. রবিউল হোসেন, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল এবং উথলী ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লুতু। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষিকামণ্ডলী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজেদুল ইসলাম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network