শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

উথলী রেলস্টেশনে মহানন্দা মেইল ট্রেনে বিজিবির অভিযান, হেরোইন উদ্ধার

আপডেট: April 13, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা মেইল ট্রেনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৬৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। রবিবার (১৩ই এপ্রিল ২০২৫) বেলা ৩টার সময় ট্রেনটির মালবাহী বগি থেকে মালিকবিহীন অবস্থায় এই হেরোইন উদ্ধার করা হয়।

৫৮ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন উথলী বিওপির বিজিবির সদস্যরা রবিবার বেলা ৩টার সময় সুবেদার গোলাম মোস্তফার নেতৃত্বে উথলী রেলস্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা মেইল ট্রেনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ট্রেনটির মালবাহী বগি থেকে মালিকবিহীন অবস্থায় ৮৬৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এদিকে একই বিওপির বিজিবি সদস্যরা রবিবার ভোরে সীমান্তের মেইন পিলার ৭০/২-এস হতে আনুমানিক ৪ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আখ সেন্টারের পাশে পাকা রাস্তার উপর হতে আসামিবিহীন ১৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৪ কেজি গাঁজা উদ্ধার করে। নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এছাড়া শনিবার রাত সাড়ে ৮টার সময় উথলী বিওপির বিজিবি সদস্যরা হাবিলদার মোহাম্মদ রমজান আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মেইন পিলার ৭৫/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আকন্দবাড়ীয়া গ্রামের কেরু অ্যান্ড কোম্পানির আখ ক্ষেতের মধ্যে। এসময় আসামিবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ১২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১১৭ পিস ইমিটেশন গহনা।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network