১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
বরিশালে ৭টি শিয়াল পিটিয়ে হত্যায় আদালতে মামলা বাবুগঞ্জে বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাকেরগঞ্জে বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাতার বিরুদ্ধে মির্জাগঞ্জ ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক এক দালালের কারাদণ্ড কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, দ্রুত সংস্কারের নির্দেশ উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন

উথলী হাফিজিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

জীবননগর উপজেলার উথলী হাফিজিয়া মাদ্রাসায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ই সেপ্টেম্বর) সকাল ১০টার সময় মাদ্রাসা কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি মোশারফ হোসেন, শরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কোষাধ্যক্ষ হামজার আলী, সদস্য শহিদুল হক পবন, আব্দুস সালাম জয়, প্রধান শিক্ষক হাফেজ সুলতান আহমদ, নূরানী বিভাগের শিক্ষক মাওলানা আতিয়ার রহমান, সহকারী শিক্ষক হাফেজ আবুল হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অভিভাবক সমাবেশ শেষে অর্ধবার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করায় তিন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network