শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

উদ্বোধন বলেশ্বর নদের ফেরি, দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন মাইল ফলক

আপডেট: November 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি: বলেশ্বর নদে ফেরি উদ্বোধনের মধ্য দিয়ে পূরণ হলো বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়াবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন। বুধবার দুপুর ১২টায় পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী মাছুয়া থেকে ফেরিযোগে রায়েন্দা ঘাটে এসে পৌঁছালে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন তাকে স্বাগত জানান।

এ সময় বলেশ্বর দুই পারের দুই সাংসদ করমর্দন করে সৌহার্দ্য বিনিময় করেন। পরে রায়েন্দা পারে স্থাপিত ফলক উন্মোচনের মধ্যদিয়ে ডা. রুস্তম আলী ফরাজী ও অ্যাডভোকেট আমিরুল আলম মিলন মাছুয়া-রায়েন্দা ফেরি চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এর আগে দুই সাংসদ পৃথকভাবে দুই পারের সংযোগ সড়কেরও উদ্বোধন করেন।

পরে রায়েন্দা ফেরিঘাট সংলগ্ন বেড়িবাঁধের ওপর ফেরি উদ্বোধন উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভার প্রধান অতিথি পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী বলেন, বলেশ্বর নদের ফেরি বাস্তবায়ন বর্তমান সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। এই ফেরির মাধ্যমে বরিশাল, খুলনা, বাগেরহাট, পিরোজুপর, মোংলা ও পায়রা বন্দরের সঙ্গে সেতুবন্ধ তৈরি হলো।

অনুষ্ঠানের অতিথি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন তার বক্তব্যে বলেন, বলেশ্বরের ফেরি শুধু মানুষ পারাপার নয়, অর্থনৈতকি উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ফেরি দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে নতুন মাইল ফলক স্থাপন করেছে। আশাকরি দুই উপজেলার মানুষ ৫০ বছরের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম মিরাজ, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত, এমপি রুস্তম আলী ফরাজীর সহধর্মিণী খাদিজা বেগম খুশবু, আমিরুল আলম মিলনের সহধর্মিণী জান্নাতুল ফেরদৌস লিপি, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, সাবেক ডাকসু নেতা আব্দুল হক হায়দার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network