আপডেট: March 3, 2024
অনলাইন ডেস্ক:: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কবরস্থান থেকে এক রাতে ১৮টি কঙ্কাল চুরি হয়েছে। শনিবার (২ মার্চ) রাতে উপজেলার বরংগাইল জান্নাতুল বাকি কবরস্থানে এ চুরির ঘটনা ঘটে। এর আগেও, মানিকগঞ্জের আরো বেশ কয়েকটি কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার।স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে কবরস্থানে গিয়ে বিষয়টি টের পান তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।এদিকে, কবর থেকে কঙ্কাল চুরি হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

