শিরোনাম
অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার

এক দশকে দেশে বড় বড় উন্নয়ন হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট: March 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, গত এক দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়েই দেশে বড় বড় সব উন্নয়ন হয়েছে।
শনিবার বরিশাল নগরীর পরেশ সাগর মাঠে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী আরো বলেন, বড় বড় উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। সরকারের এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, পদ্মাসেতু ও পায়রা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে উন্নয়ন যজ্ঞ চলছে।

এ সময় বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় উন্নয়নের মাত্রা আরো গতি পাবে বলে প্রত্যাশা করেন মেয়র।

বরিশালের ডিসি জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শহীদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, পুলিশ সুপার মারুফ হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডা ও কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত।এর আগে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে উন্নয়ন মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দুইদিনের মেলায় ১৪০টি স্টলের মধ্যে ১১০টিতে সরকারের বিভিন্ন দফতর এবং বেসরকারি উন্নয়ন সংস্থা তাদের বিগত দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network