এম,পি জ্যাকব এর উন্নয়নের একযুগ পূর্তি অনুষ্ঠানে চরফ্যাসন জমিয়াতুল মোদার্রেছীনের বিশাল মিছিল

আপডেট: March 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নুরউল্লাহ ভূঁইয়া, চরফ্যাসন (ভোলা) : ভোলার চরফ্যাসন সরকারি টি,বি স্কুল মাঠে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র
উন্নয়নের একযুগ পূর্তি অনুষ্ঠানে উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের কয়েক হাজার শিক্ষক এক বিশাল মিছিল সহকারে অংশ গ্রহণ করেন। মিছিলের নেতৃত্ব দেন জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলার যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ কামরুজ্জামান।
এর আগে ভোর থেকেই উপজেলার বিভিন্ন মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে চরফ্যাসন কারামাতিয়া কামিল মাদরাসা মাঠে উপস্থিত হন।

পরবর্তীতে সকাল ৯ঃ৩০ এ ব্যানার, ফেস্টুন সম্বলিত বিশাল মিছিল নিয়ে টি,বি স্কুল মাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শত শত শিক্ষক মিছিলে অংশ গ্রহণ করায় অধ্যাপক কামারুজ্জামান সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আধুনিক চরফ্যাসনের রূপকার আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম, পি মহোদয়ের উন্নয়নে সন্তুষ্ট হয়ে আপনারা আজ স্বতঃস্ফূর্তভাবে উন্নয়নের মিছিলে অংশ নিয়ে প্রমাণ করলেন, চরফ্যাসন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন উন্নয়নের পক্ষে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network