কবর থেকে কঙ্কাল চুরি !

আপডেট: October 31, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মাটিয়ার পাড়া কবরস্থানের ৪টি কবর থেকে কঙ্কাল ও হাড়গোড় চুরির অভিযোগ স্থানীয়দের। তাদের ধারণা রোববার রাতে উপজেলার দন্ডপাল ইউপির ওই কবরস্থান থেকে দুর্বৃত্তরা কবরের মাটি খুঁড়ে কঙ্কাল গুলো চুরি করেছে।

সোমবার সকালে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা কবরের মাটি ও বাঁশ এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তাদের মাধ্যেমে কঙ্কাল চুরির খবর মুহূর্তে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা স্বজনদের কবর দেখতে কবরস্থানে ছুটে যান। খবর পেয়ে উৎসুক জনতা ভিড় জমায়। স্থানীয়রা এ ঘটনায় জতিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তবে এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে দন্ডপাল ইউপি চেয়ারম্যান আজগর আলী জানান, দেবীগঞ্জ উপজেলায় বেশকিছুদিন ধরে কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। সোমবার সকালে স্থানীয় কয়েকজন মাটিয়ার কবরস্থানের ৪টি কবরের মাটি, বাঁশ ও কবরে ঢাকা দেয়া পলিথিন এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে আমিও খবর পেয়ে দেখতে ছুটে যাই। গত ৭ থেকে ১৬ মাস আগে যাদের মৃত্যু হয়েছে তাদেরই কবর খুঁড়ে কঙ্কাল ও হাড়গোড় চুরি হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে ইউনিয়নের বিনয়পুর কবর স্থান থেকে আওয়ামী লীগ নেতা সহ দুইজনের কঙ্কাল সহ হাড়গোড় চুরি হয়।

 

দেবীগঞ্জ থানার এসআই শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যাই। ৪টি কবরের মাটি ও বাঁশ, পলিথিন এলোমেলো অবস্থায় দেখতে পাই। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

গত ২০ অক্টোবর দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউপির লক্ষিরহাট ভূল্লিপাড়া এলাকা থেকে ৪টি মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড় পাচারের সময় দুই নারীকে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ। এ ঘটনায় একটি মামলায় তারা জেলহাজতে রয়েছেন। স্থানীয়দের অভিযোগ এই চক্রটিই মাটিয়ার পাড়া এলাকার কবরস্থান থেকে কঙ্কাল ও হাড়গোড় চুরি করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network