শিরোনাম
গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন

করোনায় আজও ৪৫ মৃত্যু, শনাক্ত ফের ৫ হাজার ছাড়িয়েছে

আপডেট: March 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে আরো নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২ জন। যা দেশে এখন পর্যন্ত একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জনে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৯৯৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ২ হাজার ১৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন।উল্লেখ্য, গতকাল সোমবার দেশে ৫ হাজার ১৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়। আর আক্রান্তদের মধ্যে মারা যান আজকের সমান ৪৫ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network