শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

করোনা প্রতিরোধে জনপ্রতিনিধিদের আরও সম্পৃক্তির আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট: May 30, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

করোনা সংক্রমণ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের আরো বেশি সম্পৃক্ত করতে সংশ্লিষ্ট সাবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্বাস্থ্যসেবা সম্পর্কিত ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’র সভায় তিনি এ নির্দেশ দেন।

সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ কথা জানান।ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শনিবার সকালে গণভবনে স্বাস্থ্যসেবা সম্পর্কিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় স্থানীয় জনপ্রতিনিধিদের কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে আরো বেশি সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং আক্রান্তদের চিকিৎসাসেবা দেওয়া বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির প্রেসিডেন্ট প্রফেসর ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network