শিরোনাম
বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল

করোনাভাইরাসে শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামানের মৃত্যু

আপডেট: June 27, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান (রিঠু) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার (২৭ জুন) বিকাল তিনটায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।ডা. আসাদুজ্জামান সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতাল থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

ওসমানী মেডিকেলর ৩০তম ব্যাচের শিক্ষার্থী ডা. আসাদুজ্জামান (রিঠু)-এর মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।

চিকিৎসকদের সংগঠন এফডিএসআরের (ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী সাংবাদিকদের জানান, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮ চিকিৎসক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network