শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন সিওমেকের সাবেক পরিচালক

আপডেট: May 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::করোনা উপসর্গ নিয়ে প্রখ্যাত চিকিৎসক ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) সাবেক পরিচালক ডা. মীর মাহবুবুল আলমের (৭২) মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার ভোররাত ৩টা ২৫ মিনিটে সিওমেক চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডা. মীর মাহবুবুল আলম দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস ছাড়াও ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। এ অবস্থায় বুধবার কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।ডা. মীর মাহবুবুল আলমের করোনার উপসর্গ দেখা দেয়ায় চারবার তার নমুনা পরীক্ষা করা হয়েছে, তবে প্রতিবারই ফলাফল নেগেটিভ এসেছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন না।

ডা. মীর মাহবুবুল আলম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিকেল সাইন্সের ডিনও ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network