শিরোনাম
গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন

করোনায় আরো ৫৩ জনের প্রাণহানি, আক্রান্ত ৭ হাজার ৮৭

আপডেট: April 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ শনাক্তের ঊর্ধ্বগতি আজও অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৩ জনের। দেশে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ২৬৬ জনে। একই সময়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে। একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৭২৪ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩.৭ শতাংশ।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭০৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থের সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৪৮২।এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ৮৩ হাজার ৩৮৫টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network