করোনায় আরো ৬ জনের মৃত্যু, শনাক্ত ৬৩৫

আপডেট: March 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপটেড নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৪৪১ জনের। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ৬৩৫ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৯ হাজার ১৮৪ জনে।

আজ শুক্রবার (৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে নতুন করে ৬৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৪৯ হাজার ১৮৪ জন। আর গত একদিনে ৬৭৬ জন সেরে উঠলে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ এক হাজার ১৪৪ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network