শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

করোনায় এনআরবি ব্যাংকের ম্যানেজারের মৃত্যু

আপডেট: June 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: প্রাণঘা‌তী করোনায় আক্রান্ত হয়ে এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান ও এস. আলম গ্রুপের পরিচালক শামসুল আলমের মৃত্যুর রেশ না কাটতেই এবার করোনায় মারা গেলেন একই ব্যাংকের লোহাগাড়া শাখার ম্যানেজার মেজবাউল হক আরমান (৪৮)।

বুধবার দিবাগত রাতে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান। পারিবারিক সূত্র ও ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।

মেজবাউল হক আরমান কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের শাহ আহমদের পাড়া গ্রামের মাস্টার আনোয়ারুল হকের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তার বড় ছেলে কক্সবাজার বালক উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

জানা যায়, গত রমজান মাসের মাঝামাঝি সময়ে সামান্য জ্বর জ্বর অনুভব করেন আরমান। তখন তেমন কোন ডাক্তারের পরামর্শ না নিয়ে অবহেলা করেন। ঈদের কয়েকদিন আগে থেকে লক্ষণগুলো তীব্র হতে থাকে। সর্বশেষ রবিবার (৭জুন) কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালে ভর্তি হন। রাত বারোটার দিকে জ্বর ডায়রিয়া শ্বাসকষ্ট তীব্র হলে সোমবার ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়। এর আগে করোনা স্যাম্পল পরীক্ষা করতে দেয়া হয়। তার রেজাল্ট পজিটিভ আসে। করোনার চিকিৎসায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন তিনি। বুধবার দিবাগত রাতে ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা আরমান ২০০২ সালে জনতা ব্যাংক দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন। পরে বিভিন্ন ব্যাংক হয়ে এনআরবি গ্লোবাল ব্যাংক লিংকরোড় শাখায় বেশ কয়েক বছর আগে ম্যানেজার হিসেবে কাজ শুরুর পর মাস ছয়েক আগে লোহাগড়ায় বদলি হন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network