শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

করোনায় দেশে আরও ২ মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু

আপডেট: July 2, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জন চিকিৎসক মারা গেছেন। তাদের একজন রাজধানীর আল রাজী হাসপাতালের সাবেক পরিচালক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রুহুল আমিন এবং অপরজন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. এমএ ওয়াহাব।

আজ চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজধানীর আজগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকাল ৪টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক ডা. রুহুল আমিন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।’

‘আর রাজধানীর ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিনগত রাত ১২টা ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক ডা. এমএ ওয়াহাব। তিনি একাধিকবার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও, তিনি বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সহসভাপতি ছিলেন’, বলেন ডা. রাহাত।

ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৫৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আট জন চিকিৎসক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network