করোনায় দেশে ২৪ ঘণ্টায় ৮৫ জনের প্রাণহানি, নতুন শনাক্ত প্রায় ৬ হাজার

আপডেট: June 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৭৮৭ জনে। একই সময়ে দেশে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭২৭ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জন।

বুধবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (২২ জুন) ২৪ ঘণ্টায় করোনায় দেশে মৃত্যু হয়েছিল ৭৬ জনের এবং আক্রান্ত হয়েছিল ৪ হাজার ৮৪৬ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network