শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

করোনায় সুন্দরবন কুরিয়ার চেয়ারম্যানের মৃত্যু

আপডেট: May 30, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইমামুল কবীর শান্ত করোনা সংক্রমণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)আজ শনিবার (৩০ মে) সকাল ৮টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি।

সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা উপসর্গ থাকায় সম্প্রতি তাঁকে প্রথমে ল্যাবএইড ও পরে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর পর গত ২৭ মে রাত ১০টায় তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়।

হাফিজুর রহমান পুলক আরো জানান, সকাল ৮টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ভেন্টিলেশন ব্যবস্থা খুলে দেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network