কলাপাড়ায় এক রাতে ৯ গরু চুরি

আপডেট: December 27, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী  প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় নুর ইসলাম নামের এক খামারির ৯টি গরু চুরি হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) ভোররাতে উপজেলার কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন পশ্চিম রজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

চুরি হওয়া এসব গরুর আনুমানিক মূল্য ১১ লাখ টাকা। আয় রোজগারের শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন নুর ইসলাম। এ ঘটনার পরে আতঙ্কে দিন পার করছেন এলাকার অন্য খামারিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলামের খামারে ৫টি ফ্রিজিয়ান জাতের ও ৫ টি দেশি গরু ছিল। গতকাল রাতে খামারে গরু দেখে ঘুমাতে যান তিনি। সকালে ঘুম থেকে উঠে দেখেন, খামারের দরজা ভাঙা। এসময় খামারে শুধু একটি বাছুর ছিল।

খামারি নুর ইসলাম বলেন, তিনটি গরু দুধ দিত। সেই দুধ বিক্রির টাকা দিয়েই সংসার চালাতাম। কিন্তু এক রাতের মধ্যে সব শেষ হয়ে গেছে। একেবারে নিঃস্ব হয়ে পড়েছি।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network