শিরোনাম
চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান

কলাপাড়ায় ট্রাক থেকে ১৮শ কেজি জাটকা জব্দ

আপডেট: December 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ,কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় কোস্টগার্ডের অভিযানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৮শ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হাজীপুর ব্রিজের টোল সংলগ্ন এলাকায় একটি ট্রাক থেকে এসব জাটকা জব্দ করে নিজামপুর কোস্টগার্ডের একটি টিম।পরে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ও স্থানীয়দের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে জব্দকৃত মাছ বিতরণ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার শাফকাত হোসেন (এক্স) বিএন জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে আমরা গভীর রাতে অভিযান চালাই।

হাজীপুর ব্রিজ এলাকা থেকে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৮শ কেজি জাটকা জব্দ করি। কিন্তু কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network