শিরোনাম
রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় কৌতূহল মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা

কলাপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

আপডেট: March 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দুই বন্ধুর সহযোগিতায় স্কুলছাত্রীকে শরীরের পোশাক ছিঁড়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে এক যুবক। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ওই উপজেলার টিয়াখালী ইউনিয়নের ফরাজীকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই তিনজনের নাম উল্লেখ করে মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রী।

গ্রেফতারকৃত আবুল হোসেন একই এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রধান আসামি রবিউল চৌকিদার এখনো পলাতক।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই ছাত্রী বাড়ির সামনের দোকানে যাচ্ছিলেন। ওই সময় রবিউল চৌকিদার, আবুল হোসেন ও জাহিদুল ইসলাম তার পথ আটকায়। এক পর্যায়ে তার শরীরের পোশাক ছিঁড়ে ফেলে এবং ধর্ষণের চেষ্টা চালায় রবিউল। ওই সময় ভুক্তভোগী ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামি পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চলমান।পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চলমান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network