শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

কলাপাড়া থেকে দুটি ‘পদ্ম গোখরা’ উদ্ধার

আপডেট: November 19, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়া থেকে দুটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ সংস্থা অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। এর মধ্যে একটির দৈর্ঘ্য দেড় ফুট ও আরেকটির দৈর্ঘ্য ১ ফুট। দুটিই পদ্ম গোখরা সাপের বাচ্চা।

সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টায় কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতিবাজার থেকে মস্তফা মুন্সি নামের এক সাপুড়িয়ার কাছ থেকে সাপ দুটি উদ্ধার করা হয়। বর্তমানে সাপ দুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।সাপ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভারস পটুয়াখালীর সদস্য ইউসুফ রনি, শাওন তালুকদার ও আদনান রাকিব। পরে সাপ ধরবেনা- এমন মুচলেকা দিলে সাপুরিয়াকে ছেড়ে দেওয়া হয়।

অ্যানিমেল লাভারস এর সদস্য আদনান রাকিব বলেন, ‘সোমবার বানাতী বাজারে হাটের দিন ছিলো। ওই সাপুড়িয়া এ সাপগুলো দিয়ে খেলা দেখিয়ে বিভিন্ন তাবিজ কবজ বিক্রি করতেছিলেন। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। পরে সাপের বাচ্চা দুটি উদ্ধার করি। আজ বিকেলে সাপ দুটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’

অ্যানিমেল লাভারস এর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, ‘পদ্ম গোখরা মূলত নিশাচর প্রাণি। মানুষের বসতবাড়ির আশেপাশে, চাষের জমি, বনাঞ্চল বা ধানক্ষেতের আশেপাশের ইদুরের গর্তে থাকতে ভালবাসে। বাচ্চা গোখরা উভচর আর বড়গুলো স্তন্যপায়ী, সাপ বা মাছ শিকার করে। তবে বিরক্ত হয় এবং পালাতে পছন্দ করে। কিন্তু যদি তার কাছে কাউকে প্রাণ সংশয়কারী মনে হয় তাহলে ফণা তুলে জোরে হিস হিস শব্দ করে। আত্মরক্ষার্থে কামড়েও দিতে পারে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network