শিরোনাম
বাকেরগঞ্জে গভীর রাতে মশাল মিছিল, গাড়ি ভাঙচুরের অভিযোগ নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

আপডেট: November 3, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির কাঁঠালিয়ায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ‘মনিরা ব্রিকফিল্ড’ নামে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে।মঙ্গলবার (০ে৩ নভেম্বর) সকালে উপজেলার বড় কাঁঠালিয়া এলাকায় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় ওই ইটভাটার চুলা ও চিমনি বিনষ্ট করা হয়।

কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী জানান, ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা ও পরিবেশ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল মাহমুদ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আঞ্জুমান নেছা জানান, তাঁরা মনিরা ব্রিকফিল্ডের অবৈধ ১২০ ফিট চিমনি ধ্বংস করেছেন। পরবর্তীতে ১২০ ফিট উচ্চতার চিমনিবিশিষ্ট অন্যান্য সব অবৈধ ইটভাটায় ধারাবাহিক অভিযান চালানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network