শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

কাউখালীতে নির্বাচনী সহিংসতায় আহত ৯

আপডেট: November 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউপি নির্বাচন নিয়ে সহিংসতায় ৯ জন আহত হয়েছেন। আতদের মধ্যে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ভাইসহ সাতজন ও সাইকেল প্রার্থীর দুই সমর্থক রয়েছেন। গুরুতর আহত নৌকার সমর্থক মওদুদ খান ও মিন্টু তালুকদারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে সাইকেল প্রতীকের প্রার্থী ও সমর্থকরা তাদের নির্বাচনী সভা শেষে ফেরার পথে কাউখালী অটোস্ট্যান্ড এলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে নৌকা প্রার্থীর বড় ভাই মওদুদসহ আহত হন সাতজন। গুরুতর আহত নৌকার সমর্থক মওদুদ খান ও মিন্টু তালুকদারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত অন্যান্যরা হলেন-এনায়েত সরদার, মামুন মোড়ল, বেলায়েত সিকদার, ফরহাদ হোসেন ও মাইনুল ইসলাম হাওলাদার। এছাড়া সংঘর্ষে সাইকেল প্রতীকের সমর্থক সেকেন্দার খান ও সুমন খান নামে দুজন আহত হয়েছেন বলে জানান সাইকেল প্রতীকের প্রার্থী বজলুর রহমান নান্নু।

এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন জানান, ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network