শিরোনাম
গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কাউখালীতে সুপারি বাগান নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা

আপডেট: October 30, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ::  পিরোজপুরের কাউখালীতে সুপারি বাগান নিয়ে বিরোধের জেরে মনিরুজ্জামান মনির (৫২) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মনিরুজ্জামান শিয়ালকাঠি এলাকার ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা এলাকার বাসিন্দা মনিরুজ্জামান মনিরের সঙ্গে প্রতিবেশী রুহুল আমিনের একটি সুপারি বাগান নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার দুপুরে মনির সেই বাগানে সুপারি পাড়তে গেলে প্রতিবেশী রুহুল ও তার ছেলে ইমরুল মনিরুজ্জামানকে বেধড়ক পিটিয়ে আহত করেন। পরে মনিরুজ্জামান আহত অবস্থায় তার ঘরে চলে যান। তিনি ওই ঘরে একা থাকতেন। তার পরিবার যশোর থাকে। এরপর রাত সাড়ে ৯টার দিকে মনিরুজ্জামানের এক আত্মীয় তাকে ঘরের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের ডেকে আনেন। খবর পেয়ে পুলিশ মনিরুজ্জামানের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রোববার পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network