শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

কারামুক্ত হলেন জামায়াতের আমির

আপডেট: March 11, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ সফিকুর রহমান। ১ বছর ৩ মাস কারাভোগের পর সোমবার (১১ মার্চ) দুপুর আড়াইটর দিকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার শাহজাহান আহমেদ। ডা. মোহাম্মদ শফিকুর রহমান সিলেট শাহপরান থানার শিবগঞ্জ গ্রামের বাসিন্দা।

শফিকুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি ২০২২ সা‌লের ১২ ডিসেম্বর রাতে গ্রেপ্তার হ‌ন। পর দিন ১৩ ডিসেম্বর তাকে যাত্রাবাড়ী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network