শিরোনাম
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী রতনা আমিন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি শাহিন তালুকদার বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে মাদক সেবনের পর নিজ বাড়িতেই আগুন, মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড

কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে

আপডেট: August 4, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের তবল মাছ। মঙ্গলবার সকালে মাছটি মৎস্য বন্দর মহিপুর আড়তে নিয়ে আসা হয়। পরে নিলামে ডাকের মাধ্যমে ৩৬ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী রুবেল ঘরামী।

এটি এফবি সালমা করিম নামের একটি ট্রলারের জেলের জালে ধরা পড়ে। স্থানীয়ভাবে মাছটি তবল নামে পরিচিত। তবে অঞ্চলভেদে একে তবলি, বগা কিংবা খাঁদিয়া নামেও ডাকা হয়। সুস্বাদু স্বাদ, উচ্চ পুষ্টিগুণ এবং তুলনামূলক কম কাঁটাযুক্ত হওয়ায় এ মাছের বাজারে বেশ চাহিদা রয়েছে বলে স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছে।

ওই ট্রলারের জেলেরা জানান, গভীর সমুদ্রে এ প্রজাতির মাছ পাওয়া গেলেও এত বড় আকারের তবল মাছ খুব একটা ধরা পড়ে না। অন্যান্য মাছের সঙ্গে এ মাছটি বন্দরে আনার পর দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। এই সাথে মাছটির ভালো দাম পেয়ে তারাও খুশি।মৎস্য ব্যবসায়ী রুবেল ঘরামী জানান, মাছটির ওজন ৫৪ কেজি। তিনি ডাকের মাধ্যমে ৩৬ হাজার টাকায় মাছটি ক্রয় করেছেন। ঢাকার বাজারে বিক্রির উদ্দেশ্যে মাছটি বরফ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়েছে।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলের জালে যে মাছটি ধরা পড়েছে, এটি ক্যারাঙ্গিডি (Carangidae) পরিবারের একটি মূল্যবান সামুদ্রিক মাছ। এ মাছ আকারে অনেক বড় হয় এবং এর অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। ভবিষ্যতে এ ধরনের মাছ আরও বেশি ধরা পড়লে জেলেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network