শিরোনাম
গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কুয়াকাটায় ২৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট: November 11, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

কলাপাড়া প্রতিনিধি::কুয়াকাটা সৈকত সুরক্ষা বাঁধের সংস্কার কাজ এগিয়ে নিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। একাধিকবার নোটিশ প্রদানের পরও স্বেচ্ছায় সরিয়ে না নেওয়ায় বৃহস্পতিবার দুপুরে ২৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এর আগে এসব দখলদারদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের টাকা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের সহায়তায় পানি উন্নয়ন বোর্ড এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

কুয়াকাটা চৌরাস্তার জিরো পয়েন্ট থেকে দু’দিকে এক কিলোমিটার এলাকার বেড়িবাঁধে এসব অবৈধ স্থাপনা ছিল। পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিরাজুম মনিরা ও নঈম উদ্দিন উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এসময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ও মহিপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেরাজ জানান, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ১ কিলোমিটার এলাকায় এসব অবৈধ দখলদারদের সরে যেতে ক্ষতিপূরণ দিয়ে সময় বেঁধে দেয়া হয়েছে।তারপরও তারা আইন না মানায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network