শিরোনাম
গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কুয়াকাটার জনপ্রিয় অভিনেতা সাদ্দাম মাল গ্রেফতার

আপডেট: November 22, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি::

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের মারধরের অভিযোগে ইউটিউব অভিনেতা সাদ্দাম মাল (৩০) ও তার সহযোগী সুমনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে কুয়াকাটার একটি অভিজাত হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় পর্যটক সাদিকুর রহমান বাদী হয়ে সাদ্দাম মালসহ আটজনের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। সাদ্দাম মাল ইউটিউব চ্যানেল কুয়াকাটা মাল্টিমিডিয়ায় বরিশালের আঞ্চলিক ভাষায় বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয় হন।
পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার বাশবুনিয়া এলাকার পর্যটক সাদিকুর রবিবার রাত ১০টার দিকে কুয়াকাটার একটি হোটেলে খাবার খাচ্ছিলেন। এসময় ওই স্থানে ইউটিউব অভিনেতা সাদ্দাম মাল ও তার সহযোগীরা আসেন। এক পর্যায়ে সাদিকুর ও তার সঙ্গে থাকা অন্য পর্যটকরা সাদ্দাম মালের সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। পরে সাদ্দাম মাল ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওই পর্যটকদের সঙ্গে খারাপ আচরণ এবং মারধর করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সাদ্দাম মাল ও তার সহযোগীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network