শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কুয়াকাটায় পাবলিক টয়লেটে থেকে মরদেহ উদ্ধার

আপডেট: November 16, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

কুয়াকাটা প্রতিনিধি:: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নুর হোসেন খুলনার লবনচোড়া এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর হোসেন গতকাল, শুক্রবার সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন। বেলা ১১টার দিকে কুয়াকাটার হোটেল ব্যবসায়ী তার বন্ধু জসিম উদ্দিনের সঙ্গে একটি দোকানে চা খেতে বসেন। এ সময় সে তার বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হন।

পরে তার স্বজনরা খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে ওই টয়লেটসহ অনেক স্থানে খোঁজাখুঁজি করেও কনো খবর না পেয়ে পুলিশে অবহিত করেন। শনিবার বিকেলে এক দম্পতি ওই টয়লেটে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটের ওপর থেকে ওই ব্যক্তিকে টয়লেটের মধ্যে পড়ে থাকতে দেখেন।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ঠিক কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network