শিরোনাম
নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন

আপডেট: October 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

কলাপাড়া প্রতিনিধি:: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ৫ ফুট দৈর্ঘ্যের একটি শুশুক প্রজাতির মৃত ডলফিন ভেসে এসেছে। এটির প্রস্থ দেড় ফুট। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৯টার দিকে সৈকতের গঙ্গামতি এলাকায় ডলফিনটি দেখতে পান স্থানীয়রা।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, ডলফিনটি কয়েক ঘণ্টা আগে সাগরে মারা গেছে। ডলফিনটির রং এখনো পরিবর্তন হয়নি। তবে পেট ফাটা রয়েছে। মুখে জাল প্যাচানো রয়েছে। জেলেদের জালে মুখ আটকানোর কারণে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হয়েছে। এটি বালু চাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।এ নিয়ে চলতি বছর সৈকতে মোট ১৮টি মৃত ডলফিন ভেসে এলো। বার বার মৃত ডলফিন ভেসে আসায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network