শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

কোলাকুলি নয়, তিন ফুট দূরত্ব বজায় রেখে ঈদের জামাত

আপডেট: May 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: আগামীকাল মুসলমানদের পবিত্র ঈদ। করোনাভাইরাসের কারণে এবারের ঈদ ভিন্ন বাস্তবতায় পালিত হচ্ছে। সবাইকে মানতে হবে স্বাস্থ্য বিষয়ক নিয়মগুলো। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের নিয়মিত ব্রিফিংয়েও বিষয়টির গুরুত্ব মনে করিয়ে দেওয়া হয়েছে।

আজ রবিবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব বিষয় জানান।এছাড়া তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪৮০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১৫৩২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬১০ জনে।ঈদে স্বাস্থ্যগত বিষয় মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কমপক্ষে তিন ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাতে শরিক হবেন।’

তিনি বলেন, ‘ সকল মুসলিম ভাইদের প্রতি অনুরোধ, ঈদের কোলাকুলি থেকে বিরত থাকবেন।’শিশুদের নিরাপদ রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। ঈদের আনন্দ উচ্ছ্বলতার কারণে তারা যেন ঝুঁকির সম্মুখীন না হয়। অবশ্যই শিশুসহ প্রত্যেকে নিয়ম অনুযায়ী মুখে মাস্ক ব্যবহার করবেন।’

করোনাভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার গুরুত্ব পুনরায় মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘বাইরে থেকে ঘরে ফিরে সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড হাত ধুয়ে নেবেন।’তিনি বলেন, বাইরের খোলা খাবার খাবেন না। করোনাভাইরাস নাক, মুখ ও চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে। কাজেই নিজের হাতের প্রতিও সজাগ থাকবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network