শিরোনাম
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭

খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটায় ৩ জনের কারাদণ্ড

আপডেট: April 21, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:: পার্বত্য চট্টগ্রামে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়িতে তিন ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের আওতাধীন জিরো মাইল আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত অভিযানে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের রোয়াসাইপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একদল ব্যক্তিকে অবৈধভাবে পাহাড় কাটার কাজে লিপ্ত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।।

অভিযানকালে ঘটনাস্থল থেকে পাহাড়ের মাটি এবং ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।
ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হলে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিন ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, ঘটনাস্থলে পূর্বে পাহাড় কাটার চিহ্ন পাওয়ায় বিষয়টি অধিকতর তদন্ত করা হয়। তদন্তে সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিধসসহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে নির্বিচারে পাহাড় কাটার ফলে পরিবেশ ও জনজীবনের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ায় এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network