শিরোনাম
অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার

খাঞ্জাপুর ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে ফিরোজ মৃধা

আপডেট: March 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক: গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কমলাপুর ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসাবে বিশিস্ট সমাজ সেবক মোহাম্মদ ফিরোজ মৃধা এলাকাবাসীর সহযোগিতা মোরগ মার্কায় ভোট ও সমর্থন চেয়েছেন। তিনি জনগণের পছন্দের প্রার্থী বলে জানা গেছে।

দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রান। তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগত ভাবে এলাকার অসহায়-গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

স্থানীয় এলাকাবাসী জানান, ফিরোজ মৃধা এলাকাবাসীর একজন সমাজ সেবক ও এলাকার উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। রাস্তা ঘাট থেকে শুরু করে অসহায় মানুষের পাশে বিপদে আপদে সব সময়ই দেখা যায়।

স্থানীয়রা আরো বলেন,জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজ সেবক মোঃ ফিরোজ মৃধা কে মেম্বার হিসেবে দেখতে চাই।

মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ ফিরোজ মৃধা বলেন, আমাকে যদি জনগণ সুযোগ দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে প্রথমে অবহেলিত ৯ নং ওয়ার্ডের সকল রাস্তাঘাট নির্মাণ করবো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো এবং ৯ নং ওয়ার্ডকে একটি রোল মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করবো, ইনশাআল্লাহ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network