শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

খালেদা জিয়ার স্মরণে পবিপ্রবিতে শোকসভা ও দোয়া মোনাজাত

আপডেট: January 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

জাকির হোসেন হাওলাদার:: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জিয়া পরিষদ, ছাত্রদল ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মোনাজাত অদ্য ৫ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইউট্যাব এর সাংগঠনিক সম্পাদক ড. এ বি এম সাইফুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ইউ ট্যাবের সম্মানিত সভাপতি প্রফেসর ডঃ মোঃ মামুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও ইউট্যাব এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, জিয়া পরিষদের সভাপতি মোঃ আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার। শোক সভায় দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস। শোক সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেন এবং তার যোগ্য উত্তরসূরী জনাব তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network