শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

খুলনায় সার্জারির মাধ্যমে ছেলেকে মেয়েতে রূপান্তর

আপডেট: May 13, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: খুলনায় এই প্রথম একজন ছেলেকে সার্জারি করে মেয়েতে রূপান্তর করা হয়েছে। সফল এই সার্জারিটি সম্পন্ন করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলোজিস্ট অ্যান্ড এন্ড্রোলজিস্ট ডা. নিরুপম মণ্ডল। সার্জারির পর রোগী সুস্থ আছে বলে জানিয়েছেন ওই চিকিৎসক।ডা. নিরুপম মণ্ডল জানান, ১৭ বছরের একজন ছেলেকে অপারেশন করে নারীতে রূপান্তর করা হয়েছে। সে ভেতরে জীনগতভাবে পুরুষ, কিন্তু বাইরে নারী। একজন নারীর যেসব বৈশিষ্ট্য থাকে তা সবই রয়েছে তার। তার বড় চুল রয়েছে, কণ্ঠস্বরও নারীর। কিন্তু তার ভেতরটা পুরুষের মতো।

সার্জারি সম্পর্কে তিনি বলেন, একটানা সাড়ে ৪ ঘণ্টা অপারেশন করেছি। প্রথমে তার পেনিস কেটে ফেলি এবং মাসিকের রাস্তা তৈরি করে দিয়েছি। আশা করি এখন একজন নারীর জীবনযাপন করতে পারবে। কিন্তু সে কখনও মা হতে পারবে না। এরপর তাকে আমরা হরমন রিপ্লেসমেন্ট দেবো।

ডা. নিরুপম বলেন, ভিক্টোরিয়া নার্সিং হোমে শুক্রবার এ অপারেশন করা হয়। আমার সঙ্গে অধ্যাপক ডা. শামসুন্নাহার লাকী, অধ্যাপক ডা. দিলীপ কুন্ডুসহ আমার কয়েকজন সহযোগী ছিলেন। খুলনায় এ অপারেশন এটাই প্রথম। রোগী ভালো আছে। এ ধরনের অস্ত্রোপচারে প্রায় ৩ লাখ টাকা ব্যয় হয়।ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হওয়া রোগীর অভিভাবকরা বলেন, সে ছোটবেলা থেকেই মেয়েদের সঙ্গে মিশতো। সবাই তাকে মেয়ে হিসেবে চিনে। আমরা চেয়েছিলাম আমাদের সন্তান সমাজে মেয়ে হিসেবে পরিচিত হোক, সংসার করুক। তার ভবিষ্যতের কথা চিন্তা করে পারিবারিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network