বাউফলে স্কুলে ডিমের গরম পানিতে ঝলসে গেল শিক্ষার্থী

আপডেট: September 21, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালি প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে স্কুলের মিড ডে মিলের ডিম সিদ্ধ করার গরম পানিতে পড়ে দগ্ধ হয়েছে মাহফুজুর রহমান নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী।রোববার দুপুরে উপজেলার মধ্য দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত মাহফুজকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন ওই বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ করান শিক্ষকরা। রোববার ডিম সেদ্ধ করার ফুটন্ত গরম পানিতে দ্বগ্ধ হয় মাহফুজ। ঘটনার পর বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

একাধিক অভিভাবক বলেন, প্রতিদিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে শাকতোলা ও ডিম সেদ্ধসহ নানান কাজ করান শিক্ষকরা। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও শিক্ষকরা কর্ণপাত করেন না।গরম পানিতে দ্বগ্ধ মাহফুজের শ্রেণি শিক্ষক ফাহমিদা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, ডিম সেদ্ধ করার পর গরম পানি ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়ার সময় একজনের সঙ্গে ধাক্কা লেগে মাহফুজ দ্বগ্ধ হয়।

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন বলেন, বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network