গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বাকেরগঞ্জে জামায়াতের দোয়া মোনাজাত

আপডেট: July 1, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

পারভেজ সরদার: জুলাই বিপ্লবে শহীদ ও যারা আহত হয়েছে তাদের স্মরণে বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১ লা জুলাই বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আসরের নামাজের পর এ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি ও বাকেরগঞ্জ ৬ আসনের (এমপি প্রার্থী) নমিনী মাওলানা মোঃ মাহমুদুন্নবী তালুকদার।
বাকেরগঞ্জ উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এ্যাসিসটেন্ট সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ খান, বাকেরগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, পৌর আমির মোঃ নুরুল হক, পৌর সেক্রেটারি মোঃ আব্দুল হাদি, বায়তুল মাল সম্পাদক মোঃ আল- আমিন সহ সকল ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাকেরগঞ্জ উপজেলা সভাপতি মোঃ মোস্তাকুর রহমান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network