শিরোনাম
সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ

গণধর্ষণের শিকার নারীকে ভয় দেখিয়ে ৩৫ লাখ টাকা আদায়

আপডেট: November 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গণধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বরিশালের আগৈলঝাড়ায় এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ৩৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কয়েক যুবকের বিরুদ্ধে।

অভিযুক্তরা উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাদ্রিশি গ্রামের সাদেক ভাট্টির ছেলে আনিচুর রহমান ভাট্টি ও তার সহযোগী।

মঙ্গলবার গৃহবধূ আগৈলঝাড়া থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার জানান, উপজেলার দক্ষিণ চাদ্রিশি গ্রামের সাদেক ভাট্টির ছেলে আনিচুর রহমান ভাট্টি চলতি বছর ২ জানুয়ারি রাতে ‘পুলিশ ধাওয়া করছে’ বলে একই এলাকার এক প্রবাসীর ঘরে প্রবেশ করেন। এ সময় তার সহযোগী নজর আলী হাওলাদারের ছেলে হালিম হাওলাদার বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। এ অবস্থায় আনিচুর রহমান প্রবাসীর স্ত্রীর কাছে পানি খেতে চায়। তিনি পানি নিয়ে ঘরের দ্বিতীয় তলায় গেলে সেখানে আনিচুরের দ্বারা ধর্ষণের শিকার হন তিন সন্তানের জননী ওই নারী। সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে রাখেন অভিযুক্ত। পরে হালিম হাওলাদারও ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে আনিচুরের ধর্ষণের ভিডিও প্রবাসী স্বামীর কাছে পাঠানোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করেন হালিম হাওলাদার। একইভাবে ভয় দেখিয়ে দুই অভিযুক্ত পরে একাধিকবার ওই নারীকে ধর্ষণ ও ৩৫ লাখ টাকা হাতিয়ে নেন। আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সরোয়ার জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network