শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

গলাচিপায় গলদা চিংড়ির পোনাসহ আটক ৫ জনকে জেল-জরিমানা

আপডেট: April 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গলাচিপা প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় দুই লাখ গলদা চিংড়ির রেণু পোনাসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাতে তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন। এর মধ্যে আটক আবুল কাশেমকে ১৫ দিন, কবির মুন্সীকে ৭ দিন, দিলীপ দাসকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে মাসুম বিল্লাহকে এক হাজার ও  জসিম উদ্দিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃত সকলের বাড়ি গলাচিপা উপজেলার বিভিন্ন গ্রামে।

পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. রবিউল ইসলাম জানান, গলাচিপা উপজেলা শহরের লঞ্চঘাট সংলগ্ন সিদ্দিক প্যাদা রোড এলাকায় গলদা চিংড়ির রেণু পোনা বেচাকেনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রেণু পোনাসহ তাদের আটক করা হয়। তিনি আরও জানান, জব্দ রেণু পোনাগুলো রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network