গাঁজা গাছসহ যুবক আটক

আপডেট: March 24, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সাতক্ষীরার শ্যামনগরে আটটি গাঁজা গাছসহ আশিকুর রহমান (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।শনিবার (২৩ মার্চ) রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী এলাকার গ্রামীণ ফিস পার্ক থেকে তাকে আটক করা হয়।আটক আশিকুর ওই গ্রামের আফসার গাজীর ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ছোট ভেটখালী এলাকার গ্রামীণ ফিস পার্কের কর্মচারী হিসেবে কাজের আড়ালে সবজি ক্ষেতের মধ্যে গাঁজা চাষ করে আসছিলেন আশিকুর। গোপন তথ্যের ভিত্তিতে রাতে গ্রামীণ ফিস পার্কে অভিযান চালানো হয়। এ সময় গ্রামীণ ফিস পার্কের সবজি ক্ষেতের মধ্য থেকে আটটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network